ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নির্বাচন কমিশনার খুঁজে বের করতে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।

শনিবার দুপুরে পঞ্চম বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।


প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন বলেন, এই ২০ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে কমিটি আগামীকাল রোববার পরবর্তী বৈঠকে বসবে।


সচিব আরো বলেন, আইনে প্রদত্ত বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী দু-একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তী সভা আগামীকাল রোববার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।


১০ জনের নামের চূড়ান্ত তালিকা কখন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আরো দুই একটা মিটিং হবে। এরপর যাবতীয় সব আপনারা জানতে পারবেন।


এর আগে, বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑